POPULAR BD NEWS
Popular BD News Logo

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১, ২০২৬ | সময়: ১২:১৯ পূর্বাহ্ণ

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির পক্ষ থেকে এই সিদ্ধান্তসংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করার মতো মন্তব্য করার প্রমাণ মিলেছে। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাঁকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

চিঠিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন