POPULAR BD NEWS
Popular BD News Logo

চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

ডেস্ক নিউজ | প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬ | সময়: ১০:০১ অপরাহ্ণ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান তিনি।

হাসপাতালে পৌঁছে ডা. শফিকুর রহমান চিকিৎসাধীন আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত কিশোরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় কিশোর আলিফ। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার তথ্য সামনে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন