ফরিদগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
সোমবার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ্র নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
অভিযানে চরমান্দারী বর্ডার বাজার থেকে কামরুল ইসলাম (৪৫) এর কাছে ১৪৭ পিস এবং ভাটিয়ালপুর থেকে নিজাম উদ্দিন শাওন (১৯) ও আরমান খাঁন (২৩)-এর কাছে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া সিআর সাজা ও পরোয়ানাভুক্ত আনোয়ার হোসেন, সাইদুর রহমান ও মাইন উদ্দিন খান-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।