POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের ৪নং কালোচোঁ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬ | সময়: ৯:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শাখা শ্রমিক দলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি, শ্রমিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা স্বপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন তরুণ। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. জাকির বেপারী, মো. শাহ আলম গাজীসহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

সম্মেলনের শেষ পর্বে ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে মো. রফিকুল ইসলাম খলিফা সভাপতি, মো. আলমগীর মিজি সিনিয়র সহ-সভাপতি, মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. বিল্লাল যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন