POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, শোকের ছায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬ | সময়: ২:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সালমানী মাল (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

নিহত সালমানী উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লামচরী গ্রামের স্থানীয় বাসিন্দা ও প্রবাসী মোঃ নূর নবী মালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষার মৌসুমে চাঁদপুরের বিভিন্ন এলাকায় পুকুর, ডোবা ও খালের পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঘটনা বাড়ছে। অসচেতনতা ও অভিভাবকের অগোচরে শিশুরা পানির কাছে চলে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু সালমানীর মৃত্যুর পর মা-বাবা সহ সকল অভিভাবক ও সামাজিকভাবে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন