POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা

আলমগীর কবির | প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ | সময়: ৫:২৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

গত ২৩ জুলাই সকালে রাজারগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও রাজারগাঁও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাক উল্লাহের পরিচালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খায়েরুজ্জামান মাষ্টার, পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাহাদাত হোসেন প্রধানীয়া, আহমেদাবাদ (রামরা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উছমান গনি, ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু হানিফ মিয়া, মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক ওয়াসকুরনা, ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃগিয়াস উদ্দিন মজুমদার।

পরিচিত সভায় ইউনিয়নের ১৪ টি বিদ্যালয়ের সকল সভাপতি ও প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

বক্তাগন বিদ্যালয়গুলোর শিক্ষার মন উন্নয়নে কাজ করার লক্ষ্যে কাজ করে যাবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন