POPULAR BD NEWS
Popular BD News Logo

নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নাছির উদ্দীন | প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ | সময়: ৪:৩৪ অপরাহ্ণ

‎কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ডা. এম এ তাহের।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্যাহ’র সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন।

‎এসময় প্রধান অতিথি ডা. এম এ তাহের বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।

‎সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থীর মাঝে ক্ষোভ তৈরি হয়েছিল।

‎একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল।

‎এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চলা এই অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত ও সমালোচনাকে অনভিপ্রেত আখ্যা দিয়ে তার পক্ষে অবস্থান নেন শিক্ষক ও অভিভাবকরা।

‎তিনি আরও বলেন,ভাইরাস রুপে ছড়িয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে নকলমুক্ত , দূর্নীতিমুক্ত ,ডিজিটাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে ড. আ ন ম এহছানুল হক মিলনের বিকল্প নাই।

‎এ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এজন্য সকল অভিভাবকদের সচেতন থেকে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার আহবান জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী জেলা শিক্ষা অফিসার মো. সুমন খান,সিনিয়র শিক্ষক

‎মো. আবুল খায়ের মিয়াজি,জমির হোসেন, হেলাল আল মামুন,সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো. হেদায়েত উল্লাহ,নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম,নুরুল ইসলাম,আহসান উল্যাহ পাটোয়ারিসহ আরো অনেকে।এসময় শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন