POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে ইউএনওর সচেতনতামূলক সভা

শাহরাস্তি প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ | সময়: ৭:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই ) উপজেলার ফটিকখিরা এস.এ. বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, যৌতুকের কুফল এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা করেন।

সভায় তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন