POPULAR BD NEWS
Popular BD News Logo

চেক প্রতারণার মামলায় আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ | সময়: ৮:৪২ অপরাহ্ণ

চেক ডিজঅনারের অভিযোগে এনআই অ্যাক্টের মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীর নামে সমন জারি করেছেন আদালত।

সোমবার চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ কবির হোসেন লিটন অভিযুক্ত আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে ‘The Negotiable Instruments Act, 1881_ এর ১৩৮ ধারায় মামলা দায়ের করেন।

আদালত Code of Criminal Procedure, 1898_ এর ২০০ ধারা অনুযায়ী অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন। দাখিলকৃত কাগজপত্র ও জবানবন্দি পর্যালোচনা করে বিচারক এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় অভিযোগ আমলে নেওয়ার মতো প্রাথমিক সত্যতা পান।

এ কারণে বিচারক অভিযুক্ত আলমগীর কবির পাটোয়ারীর নামে সমন জারির নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগকারীকে অবিলম্বে প্রসেস ও প্রসেস ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালত সমন প্রাপ্তি সংক্রান্ত শুনানির জন্য আগামী ০৭ অক্টোবর ২০২৬ তারিখ ধার্য করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন