POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মুষলধারে বৃষ্টি, শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

টানা মুষলধারে বৃষ্টিতে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের নিচু এলাকা ও অলিগলি পানিতে তলিয়ে যায়। রিকশা, অটোরিকশা ও সিএনজি নিয়ে চলাচল করতে দেখা যায় নগরবাসীকে। অনেকে ছাতা ও রেইনকোট পরে গন্তব্যে ছুটছেন।

শহরের চেয়ারম্যানঘাট, ব্যাংক কলনী, মাদ্রাসা রোড, নাজিরপাড়া সহ সরু সড়ক ও গলিতে হাঁটু সমান পানি জমেছে। পানির মধ্যে দিয়েই পায়ে হেঁটে চলাচল করছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও ড্রেনের ময়লা পানির সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই শহরের এই অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় প্রতি বছরই এমন জলাবদ্ধতা হয়।

বৃষ্টির তীব্রতায় দোকানপাটের সামনে পানি জমে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। অনেকে দোকানের সামনে বালু ও ইট দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন