POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের টোরাগড়ে মাদক- -চুরি-ছিনতাই-পেশীশক্তি বিরোধী আলোচনা সভা

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬ | সময়: ১:২২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাগড়ে সচেতন নাগরিক সমাজ আয়োজিত শনিবার রাতে টোরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও পেশীশক্তি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মোঃ মাঈনুদ্দিন মিয়াজী।

সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ জামাল মিজি। সঞ্চালন করেন, সমাজসেবক মোঃ কবির হোসেন।

বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর মোঃ এমরান মুন্সী, মোঃ শফিকুল ইসলাম, সোহেল রানা,মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন, মোঃ সেলিম, সোহেল রানা, মোঃ মহসীন সহ অন্যান্যরা।

বক্তরা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এলাকা মাদক সহ সকল অপরাধ নির্মূলে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন