POPULAR BD NEWS
Popular BD News Logo

ডেঙ্গু প্রতিরোধে ‘লম্বা লুঙ্গি’ পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ | সময়: ৭:১৮ অপরাহ্ণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেছেন, মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের মশারি টানিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা অথবা লম্বা লুঙ্গি পরার অভ্যাস গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে দেশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনে স্প্রে এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে। সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নিয়মিত মশা নিধন কার্যক্রম চলছে। ড্রেন পরিষ্কার ও লার্ভা ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কমানোর চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ছাদে টব বা বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হয়। তাই সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন