বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর সহ- সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো: আকাশ মিয়াজী।
৭ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আকাশ মিয়াজী কে সহ- সভাপতি নির্বাচিত হয়।
এর আগে আকাশ মিয়াজী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক ও ৫১ সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
আওয়ামী লীগ সরকারের সময় কচুয়া থানা ও মতিঝিল থানায় দায়ের করা ৪ টি মামলায় মো: আকাশ মিয়াজী কে আসামী করা হয়।
২০১৫ সালে কচুয়ার সাচার এলাকা থেকে গ্রেফতার করে, চাঁদপুর কারাগারে পাঠানো হলে বিনা বিচারে ৪০ দিন তিনি জেল খাটেন।
ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার ফলে ৪ বার হামলার শিকার হল আকাশ মিয়াজী।
বিএনপি পরিবারের সন্তান মো: আকাশ মিয়াজী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ ধারণ করে কচুয়াতে খুব ছোট বেলায় ছাত্রদলের রাজনীতি করেন।
নির্বাচনের মাধ্যমে ১ নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি
।
তার পর কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পরবর্তীতে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় আসলে মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়েন পরেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সভাপতি মো: আকাশ মিয়াজী বলেন – শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করে একজন সৎ রাজনীতিবিদ হওয়ার জন্য সবার নিকট দোয়া কামনা করছেন।