প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে চাঁদপুরের হাজীগঞ্জের মেধাবী শিক্ষার্থী সামিয়া ইসলাম মৌ। তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সামিয়া ইসলাম মৌ হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। সে হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন দিনার-এর কন্যা।
এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক উৎসাহ-অনুপ্রেরণা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সামিয়ার বাবা আরজিল হোসেন দিনার বলেন, “আমার মেয়ের এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও সে যেন নিষ্ঠা, অধ্যবসায় ও সততার সঙ্গে পড়াশোনা চালিয়ে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
সামিয়া ইসলাম মৌ-এর এ অসাধারণ সাফল্যে হাজীগঞ্জের শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সকলেই।