POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে শিক্ষকদের সাথে ড.জালাল উদ্দিন এমপির মতবিনিময়

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুলাই ৮, ২০২৬ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরেের মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। গতকাল বিকেলে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। বক্তব্য তিনি বলেন,পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের ভুমিকার বিকল্প নেই। বিগত ফ্যাসিবাদ সরকার দেশের শিক্ষার্থীদের লেখাপড়া এবং শিক্ষার মান ধ্বংস করে দিয়েছে। তাই পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা কেবল পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, সুপ্ত প্রতিভার বিকাশ এবং একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন।

তিনি আরো বলেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, সহমর্মিতা, দেশপ্রেম এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো গুণাবলী জাগ্রত করতে হবে।
এসময় বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন,
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকসহ বিভিন্ন স্কুল, কলেজও মাদ্রাসার প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সুপারগণ।

একই দিনে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন আলহাজ্ব ড. মো.জালাল উদ্দিন এমপি।অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমা স্বাগত বক্তব্য রাখেন এবং বিএনপি সরকার গঠনের পর মতলব দক্ষিণ উপজেলায় যেসকল উন্নয়নমুলক কাজ হয়েছে এবং চলমান রয়েছে তা সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

মতলব দক্ষিণ উপজেলার আইনশৃঙ্খলার উন্নতিসহ উন্নয়ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।তিনি বলেন,আমার নির্বাচনী এলাকায় কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস করা হবে না।আপনারা আমাকে বলবেন কোথায় কি সমস্যা আছে তা বাস্তবায়নের জন্য যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়ে বরাদ্দ নিয়ে আসবো।সে বরাদ্দের কাজ হতে হবে টেকসই এবং মজবুত।

মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন