POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৮, ২০২৬ | সময়: ১০:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে কচুয়া থানাধীন আকানিয়া নাছিরপুর ৬নং ওয়ার্ড, ৯নং কড়ইয়া ইউপির গোলদার বাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ফ.ম শাহ্ জাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় জনৈক শাকিবের বসত ঘরের সামনে চলাচলের রাস্তা থেকে মোঃ আল আমিন হোসেন (৩৬) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকৃত আল আমিন হোসেন কুমিল্লা সদর দক্ষিণ থানার শাকতলা উত্তর পাড়া গ্রামের মোঃ আবদুল হালিম ও মনোয়ারা বেগমের ছেলে।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- এফআইআর ১৭, তারিখ- ০৮ জুলাই ২০২৬; জিআর নং- ২৬৩, তারিখ- ০৮ জুলাই ২০২৬।

আটককৃত আসামীকে বুধবার সকালে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানা পুলিশ জানিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন