POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলীর বদলিজনিত বিদায় অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ১০:২৮ অপরাহ্ণ

জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আপনারা কাজ করুন। যেখানেই বদলি হন না কেন নিজের মধ্যে সততা ও ন্যায় নিষ্ঠা থাকলে কোন সমস্যায় পড়বেন না। তাছাড়া কাজের গতি বাড়বে আর সেবা নিতে আসা জনগণও উপকৃত হবে।

প্রশাসক ৭ জুন বিকেলে অফিস রুমে চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরীর বদলীজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, নবাগত সহকারী প্রকৌশলী মোঃ হোসাইন খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে সকলে বিদায়ী সহকারী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন