POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

শাহরাস্তি সংবাদদাতা | প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার ২ জন, নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন আসামি রয়েছেন।

শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (০৭ জুলাই ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন