POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে পরিচয়হীন এক মেয়েকে পাওয়া গেছে, পরিবারের সন্ধান চায় এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণে নওগাঁয় পরিচয়হীন এক কিশোরীকে পাওয়া গেছে। মেয়েটি বর্তমানে নিজের বাড়ির সম্পূর্ণ ঠিকানা বলতে পারছে না।

মেয়েটির দেওয়া তথ্য অনুযায়ী, তার পিতার নাম মামুন। বাড়ি মীর বাড়ি অথবা খান বাড়ি। মাতার নাম জেসমিন। স্থায়ী ঠিকানা গ্রাম- ঘোলবাহার।

বর্তমানে মেয়েটি নওগাঁ মোস্তফা কামাল মেম্বারের বাড়িতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

উক্ত তথ্য দেখে কেউ মেয়েটিকে চিনে থাকলে অথবা তার পরিবারের সন্ধান জানা থাকলে দ্রুত যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: 01826-670161

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন