POPULAR BD NEWS
Popular BD News Logo

৪৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম স্থান অর্জন করলেন হাজীগঞ্জের কৃতী সন্তান হাসান আল মামুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ৯:৩৯ পূর্বাহ্ণ

একটি স্বপ্ন আর অন্তহীন লড়াইয়ের পর অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেন হাসান আল মামুন। ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে তিনি জাতীয় মেধায় ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে নতুন করে আলোকিত হলো চাঁদপুর জেলা।

হাসান আল মামুন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই সুজন আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি।
বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১২ সালে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসি পরীক্ষায় জিপিএ-৪.৮ পান।
২০১৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৮০ অর্জন করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পূর্বে তিনি পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। হাসান আল মামুনের অর্জন চাঁদপুরের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন