POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবসে পুরস্কৃত হলেন চার জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ | সময়: ২:২৫ অপরাহ্ণ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ” – এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহজাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সমবায়ী কবির হোসেন কোরআন তেলাওয়াত করেন। পরে পল্লী উন্নয়ন ও সমবায়ে বিশেষ অবদানের জন্য ৪ জনকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন: ঋণ ও সঞ্চয়ে: সেম্ভু চন্দ্র বর্মন, একক উদ্যোক্তা খোকন চন্দ্র রায় ও আরিফুল ইসলাম, মৎস্য চাষে: লিপি রানী দাস

আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন