POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ সুপারের নেতৃত্বে জেলাব্যাপী ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ | সময়: ১০:৩২ অপরাহ্ণ

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চাঁদপুর জেলাব্যাপী একযোগে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শনিবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়।

চাঁদপুর সদর ওয়ারলেস মোড়: অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নিজেই।

বাস স্ট্যান্ড মোড়: অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

বাবুরহাট মোড়: অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান।

এছাড়া জেলার সকল থানা এলাকার প্রধান সড়কগুলোতে সংশ্লিষ্ট ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে একযোগে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা এবং সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন