চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজীরগাঁও চৌরাস্তা রেললাইনের উত্তর পাশে একটি পরিত্যক্ত অটোরিকশা পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, চোরেরা অটোরিকশাটি চুরি করে এনে ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে অটোরিকশাটি রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গাড়িটির ব্যাটারি, মোটরসহ দামি যন্ত্রাংশ খোলা। দেখে মনে হচ্ছে চুরি করার পর যন্ত্রাংশ খুলে গাড়িটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
অটোরিকশাটির প্রকৃত মালিককে খুঁজে পেতে সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিয়ে মালিকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তারা।
যোগাযোগ:
অটোরিকশাটির সঠিক অবস্থান ও বিস্তারিত জানতে 01859-134304 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কেউ মালিকানা দাবি করলে প্রয়োজনীয় কাগজপত্র দেখে যাচাই-বাছাইয়ের পর গাড়িটি হস্তান্তর করা হবে।