চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মিঠুন দাসের নেতৃত্বে দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে কচুয়ার মো. কাউছার হোসেনকে (৩২) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এসআই আরিফ হোসাইনের নেতৃত্বে উঘারিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহরাস্তির মো. রনি হোসেনকে (২৫) ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে আয়নাতলী এলাকায় অভিযান চালিয়ে মো. আবদুল হান্নানকে (২৫) ২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় ফারুক প্রকাশ কটি ফারুক (২৯) নামে অপর আসামি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।