POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ১১:০৭ অপরাহ্ণ

চাঁদপুরে প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ২৯ জুন সোমবার বিকেলে চাঁদপুর শহরের আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বাবুরহাট শাখায় এই আয়োজন করা হয়। ‘ঠিকানার খোঁজে শিকড়ের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় বছরেও বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখার ইনচার্জ আব্দুল আউয়াল।

সহকারী শিক্ষক মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক পালোয়ান, সিনিয়র সহ-সভাপতি মহসিন গাজী, শিক্ষক গোলাম আযম, সংগঠনের কোষাধ্যক্ষ তাহসান আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ করে তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে দেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। তারা পরিবেশ সংরক্ষণে সকলকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন