POPULAR BD NEWS
Popular BD News Logo

সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৮:৪২ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের স্বেচ্ছায় রক্তদান, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

সোমবার (২৯ জুন) বিকালে ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমন বেপারী, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এ শাহাদাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফাহিম সরকার পরিচালক রিফাত সরকার, সাইফ খন্দকার, রাহিম সরকার ও ফেরদৌস ভূঁইয়া সহ-পরিচালক। সহ-সভাপতি মিরাজ খান, পিয়াস ও রাশেদ, সহ-সাধারণ সম্পাদক এফ এল ফাহিম, সায়েম বেপারী, রাব্বি আহমেদ ও ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ প্রধান, নিলয়, রোমান ও মেহেদী হোসেন।
প্রচার সম্পাদক সাইমন সরকার। সহ-প্রচার সম্পাদক অনিক আহমেদ, রানা আহমেদ ও জিয়াদ।

নারী বিষয়ক সম্পাদক রত্না ভূঁইয়া, সহ-নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, সেতু রানী, আফরিন আক্তার, আরোহী আক্তার, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার মনি।
এছাড়াও প্রবাসী কল্যাণ সম্পাদক সোহান খান, শাকিল, মিরাজ আহাম্মেদ, রাজু, বিল্লাল, সিফাত ও আলমাস প্রধান।

নবগঠিত কমিটির পরিচালক ফাহিম সরকার বলেন, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের মূল লক্ষ্য হলো জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করা। রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সহ-পরিচালক সাইফ খন্দকার বলেন, “সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। রক্তের অভাবে যেন কোনো রোগী কষ্ট না পান, সে লক্ষ্যেই আমরা কাজ করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন