POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর দায় স্বীকার

নাছির উদ্দীন | প্রকাশিত: জুন ২৮, ২০২৬ | সময়: ১:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে।

রবিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ওসি আজিজুল ইসলাম বলেন, পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে গত ২৫ জুন রাতে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তার স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন।
তিনি আরও বলেন, “এরপর আলমগীর হোসেন সকাল ও বিকালে দুদফা মারধর করেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পলাতক আলমগীরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে রংপুর থেকে আটক করা হয়েছে। র‌্যাব ও রংপুর থানা পুলিশের সহায়তায় তাকে কচুয়া থানায় আনা হয়।

“জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের বাবা দীনাস মিয়া বাদী হয়ে দুইজনকে আসামী করে হত্যা মামলা করেছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, বলেন ওসি আজিজুল ইসলাম।

১৮ বছর আগে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন