POPULAR BD NEWS
Popular BD News Logo

চলে গেলেন অধ্যাপক নেছার আহম্মেদ

ডেস্ক নিউজ | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ডিগ্রী কলেজের অধ্যাপক নেছার আহম্মেদ (৫৫) মারা গেছেন। ইন্না-লিল্লাহী….. রাজেউন।

শুক্রবার সকালে হাজীগঞ্জ মিডওয়ে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন হৃদরোগেে ভুগছিলেন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হলে নিজেই স্ত্রীকে নিয়ে মিডওয়ে হাসপাতাল গেলে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

বাদ মাগরিব তার নিজ গ্রাম হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন