POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ শিক্ষা অঙ্গনের ব্যক্তিদের সৌজন্য সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৬ | সময়: ৭:২৯ অপরাহ্ণ

শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মোঃ মোশাররফ হোসেন লিটনের আমন্ত্রণে এ সাক্ষাতে অংশ নেন শিক্ষা বোর্ডের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসাইন বাহার, বিশিষ্ট্য ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফয়সাল খানসহ শিক্ষা পরিবারের সদস্যরা।

সাক্ষাতে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় হয়। উপস্থিত ব্যক্তিদের আন্তরিকতা ও দিকনির্দেশনা তরুণদের এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে বলে জানান সংশ্লিষ্টরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন