POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শান্তর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৬ | সময়: ৮:৩৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে উপজেলার রাড়া গ্রামের কাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ওই বাড়ির আবদুল হালিমের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয় শান্ত। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, শান্ত ছিল খুবই মিশুক ও হাসিখুশি স্বভাবের। সবসময় মুখে হাসি নিয়ে ‘ভাই ভালো আছেন’ বা ‘ভাই, মাঠে খেলতে যাবেন’ বলে সবার খোঁজখবর নিত। তার এমন আকস্মিক চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।

শান্তর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন