POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীর হাজারীবাগ থেকে রাজারগাঁওয়ের ইমরান মিয়াজী নিখোঁজ, থানায় জিডি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ

ঢাকার হাজারীবাগ এলাকা থেকে ইমরান মিয়াজী (২৬) নামক এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৪ জুন রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ইমরান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও মিয়াজী বাড়ির মো. আবুল খায়েরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ইমরান গত ২৪ জুন রাতে হাজারীবাগে অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বাসার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি বাসায় ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও পরিচিত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

ইমরান মিয়াজীর নিখোঁজের ঘটনায় তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীর পরিবার কর্তৃক হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ ইমরান মিয়াজীর সন্ধান জানা থাকলে বা কোথাও তাঁকে দেখা গেলে পরিবারের পক্ষ থেকে নিকটস্থ থানা অথবা নিচের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

📞 ফোন:০১৬২৭২৫৭৭৭০

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন