POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ১২:১৯ অপরাহ্ণ

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন