চাঁদপুর সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহন মিয়া নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার বিকালে অভিযুক্ত ব্যক্তি স্কুলের টয়লেটে নিয়ে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্তকে আটক করে। শিশুর পরিবারে রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আজ বৃহস্পতিবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।
ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।