POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের সর্বতারা সমাজ কল্যান প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্ধোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৪, ২০২৬ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা সমাজ কল্যান প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্ধোধন করা হয়েছে।

বুধবার বিকালে সর্বতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্ধোধন করেন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর আবদুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সর্নপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী। সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্ব এবং সহ সভাপতি মোস্তফা সর্দারের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এস এম মিরাজ মুন্সী, প্রবাসী ফয়েজ আহমদ, মাও রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে কার্যালয় উদ্ধোধন শেষে বিশেষ মুনাজত করা হয়।

এসময় একটি অসহায় পরিবারকে একটি গরু এ গরুর বাচুড় অনুদান দেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন