POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় বিকল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে নারী-শিশুসহ ৮০ যাত্রী উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ৩:৪৭ অপরাহ্ণ

২২ জুন ২০২৬ সোমবার বিকেলে মেঘনা নদী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে সেলিম হোসেন নামে একজন লঞ্চ যাত্রী ফোন করে জানান, মকবুল-২ নামে একটি ছোট লঞ্চযোগে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় তাদের লঞ্চটি বিকল হয়ে যায়, লঞ্চে নারী-শিশুসহ প্রায় ৮০জন যাত্রী ছিলেন। কলার তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল ফারজানা এবং বিষয়টি সংশ্লিষ্ট নৌ পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম।

সংবাদপ্রাপ্ত হয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল মেঘনা নদীর ষোলআনিতে উপস্থিত হয়ে চাঁদপুর থেকে নারায়ণঞ্জগামী এমডি আল-মাহবুব নামে অন্য একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের তুলে দেয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন