POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ২:৫৭ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসায় কমিউনিটি ডেভেলপমন্টে সেন্টার-কোডেক এর উদ্যোগে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

কোডেক লক্ষ্মীপুর জোনের রূপসা শাখার আয়োজনে দুপুরে উপজেলার রূপসা আহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

আলোচনা শেষে রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়, রূপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডেক এর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম খাঁন, সিনিয়র জোনাল ব্যবস্থাপক আ. মান্নান, এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও রূপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত দে ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন