POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ১২:৫৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. সোহাগ (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াসিন (১৯) নামের আরও একজন পালিয়ে যায়।

পুলিশ সুপার মো. রবিউল হাসান-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে সোমবার রাতে এ অভিযান চালানো হয়।

এসআই মো. জালাল উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কোল্ডস্টোর মোড়ের বাবু পাটওয়ারীর অটো গ্যারেজে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহাগ চাঁদপুর পৌরসভার দক্ষিণ গুণরাজদী এলাকার মহিন উদ্দিনের ছেলে। পলাতক আসামি ইয়াসিন রহমতপুর এলাকার আল-আমিন বেপারীর ছেলে।

এ ঘটনায় উভয় আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পপুলার বিডিনিউজকে জানিয়েছে ডিবি পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন