POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নানার মৃত্যুর একদিন পর পুকুরে ডুবে নাতনির মৃত্যু, পরিবারে শোকের মাতম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ১২:১৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার বিলওয়াই গ্রামে নানার মৃত্যুর একদিনের মাথায় পুকুরের পানিতে ডুবে নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুন্সী বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার খাটরা বিলওয়াই গ্রামের মুন্সী বাড়ির করিম মুন্সীর ছেলে আবু তাহের (৫৫) শনিবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

নানার মৃত্যুর শোক কাটতে না কাটতেই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একই বাড়ির পুকুরে মৃত আবু তাহেরের দুই বছর বয়সী নাতনি হাবিবার নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু হাবিবা। পরপর দুটি মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন