চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং–০৮/চাদ/১৯, ট্রাক নতুন বাজার)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুলাই ২০২৬ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২১ জুন) নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সহকারী নিবন্ধক, জেলা সমবায় কার্যালয়ের বিল্লাল হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ জুন মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ১ ও ২ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ করা হবে। ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৬ ও ৭ জুলাই আপিল গ্রহণ করা হবে।
এছাড়া ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত মামলা বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং একই দিন বিকেলে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
আগামী ২১ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান খান সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া সহ সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দ।