POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে প্রাইভেট পড়তে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০ | সময়: ৮:০৬ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের জাহিদ হাসান সোহাগ নামে ১২ বছরের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছেন। গত ২৪ নভেম্বর বাড়ী থেকে প্রাইভেট পড়তে গিয়ে চারদিন যাবৎ নিখোঁজ । এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারন ডায়েরি করেছে জাহিদের পিতা। সে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

তার বাবা ইমাম হাসান শিপন জানান, ঐ দিন সকালে আমার বাড়ীর পাশেই মতলব মাদ্রাসার অফিস সহকারী নবীর হোসেনের কাছে পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়েছে। পরে শিক্ষকের কাছ খোঁজ নিয়ে জানা যায়, সে প্রাইভেট শেষে বাড়ীর দিকে চলে গেছে। কিন্তু সে অদ্যাবধি বাড়ী ফিরেনি। ইতিমধ্যে তাকে নিকট আত্মীয় স্বজনের বাড়ী এবং সম্ভাব্য সকল জায়গায় খুঁজছি ও এলাকায় মাইকিংও করেছি। এখনও তার সন্ধান পাইনি।

তাকে না পেয়ে মতলব দক্ষিণ থানায় গত ২৫ নভেম্বর সাধারণ ডায়েরী করেছি (ডায়েরী নং- ৯৬২)। কোন স্বহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকলে ০১৯১৫৬২০১০৬৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জাহিদের পিতা ইমাম হাসান শিপন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন