POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার সাচার বাজারে মিষ্টি ও খাবারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৬:৪২ অপরাহ্ণ

কচুয়ার সাচার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মিষ্টির দোকান ও একটি খাবারের হোটেলে ৪৭ চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) সকালে সাচার বাজারের মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ সুইটমিট, ইসলামিয়া সুইট মিট,জগন্নাথ মিষ্টি ভান্ডার ও বন্ধু খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

এ সময় ৪টি মিষ্টির দোকানের মালিককে ৪৫ হাজার টাকা ও খাবারের হোটেল মালিককে ২ হাজারসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাচার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা, বাজার ব্যবসায়ী ও সাংবাদিকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু নাছির জানান, মিষ্টির হোটেলগুলো অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করাসহ খাবারে ভেজাল নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন