POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: জুন ২০, ২০২৬ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি পর্যন্ত প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষের সঞ্চালনালয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ-জালাল প্রধান জালাল, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, উপজেলা শিক্ষা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, কচুয়া
উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ তরিকুল ইসলাম ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কচুয়া সকল প্রয়াত নেতাকর্মীদের স্মরণে তাদের আত্মা মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন