চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনী জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জংশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণে ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে বিকল্প ইঞ্জিন আনা হয়। বর্তমানে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।