POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাদক ছাড়, ক্রীড়া ধর-ইঞ্জি, মমিনুল হক এমপি

হাসান মাহমুদ | প্রকাশিত: জুন ১৯, ২০২৬ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ

চাঁদপুর -৫ হাজীগঞ্জ -শাহরাস্তির সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন মাদক ছাড় – ক্রীড়া ধর তাহলে সমাজ ও দেশে অপরাধ প্রবনতা কমবে।

ইতি মধ্যে তিনি জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায মাদক নির্মুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ১ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেওদার আবেদন জানান।

খেলা পরিচালার জন্য ক্রীড়া সংস্থা সদস্য সচিব মিজানুর রহমানের দাবির পেক্ষিতে আগামী তিন বছরের মধ্যে হাজীগঞ্জে স্টুডিয়াম করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আজ শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাহেদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর।

আজ ১৯ জুন হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাটিলা ফুটবল একাডেমী হাজীগঞ্জ ও অষ্টগ্রাম ফুটবল দল শাহরাস্তি মধ্যে টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি।

 

খেলাটি আয়োজক হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। এতে অংশ গ্রহণ করবে ১৮ টি দল।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাহেদ হোসেন ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সেলিম।

খেলাটি আয়োজক হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। এতে অংশ গ্রহণ করছে ১৮ টি দল।প্রত্যেক দলে দেশি বিদেশী খেলড়ার রযেছে।

তিনটি ভেন্যু: মাঠে খেলা অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ ও বলাখাল জে.এন স্কুল সংলগ্ন মাঠ।

প্রাইজমানি: চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন