POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৯, ২০২৬ | সময়: ৬:১১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার সুহিলপুরে বিল্ডিংয়ের কাজ করার সময় উপর থেকে পড়ে মহিন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মহিন সরকার সুহিলপুর পুরান সরকার বাড়ীর মরহুম হানিফা মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহিন সরকার একটি ভবনে নির্মাণ কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন