POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ ফরিদগঞ্জে ‘মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যে সমাজচিন্তা ও উচ্চশিক্ষার উত্তরণ’ শীর্ষক কনফারেন্স

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৯, ২০২৬ | সময়: ১০:২০ পূর্বাহ্ণ

সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যে সমাজচিন্তা ও উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে আগামীকাল শুক্রবার ফরিদগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী কনফারেন্স।

১৯ জুন সকাল ১০টায় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যে সমাজচিন্তা ও উচ্চশিক্ষার উত্তরণ’ শীর্ষক এ কনফারেন্স শুরু হবে।

কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাসুদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডিরেক্টর (অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন) আব্দুল গাফফার হিরক এবং গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী।

প্রবন্ধ পাঠ করবেন প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে জ্ঞান, শিক্ষা ও উচ্চশিক্ষার সম্ভাবনা এবং পদ্ধতি তুলে ধরতেই এই কনফারেন্সের আয়োজন। কনফারেন্সের পাশাপাশি অতিথিরা বৃক্ষরোপণ ও দেশী ফলের স্টল উদ্বোধন করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন