POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৩:২৬ অপরাহ্ণ

হাজীগঞ্জের আলীগঞ্জ থেকে ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্র মিনহাজ হোসেন আবির নিখোঁজ হয়েছে। বুধবার দুপুর ১২টার পর মমিন রোডের বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি।

নিখোঁজ মিনহাজের বাবার নাম কামাল হোসেন ও মা আকলিমা আক্তার। সে হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার ছাত্র। বের হওয়ার সময় তার গায়ে নীল রঙের জার্সি, এস কালারের ট্রাউজার এবং সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল।

পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে ০১৬০০-১১৪৭১৩ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন