POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ৪২ জন

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৬:৫৪ অপরাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কেরাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, কারাতে সম্পর্কে এত ভালো বুঝিনা। তবে আত্মরক্ষা, শরীর চর্চা ও মেধা বিকাশের জন্য এটি অতিব প্রয়োজনীয়। এটির প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

জেলা প্রশাসক বলেন, আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। যারা অভিভাবক উপস্থিত হয়েছেন তারা খুবই সচেতন। কারণ সচেতন ছাড়া সন্তানদের এই প্রশিক্ষণে দেয়ার জন্য আগ্রহ থাকে না। আমি বলবো আপনারা অন্য অভিভাবকদেরকেও এই কারাতে প্রশিক্ষণের জন্য উৎসাহ দিবেন। প্রতিযোগিতায় বিজয়ী সকলকে শুভ কামনা জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথিরব বক্তব্য দেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কেরাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।

পুরস্কার বিতরণ পূর্বে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিরা তাদের কারাতে নৈপুন্য দেখান এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে ৪ ক্যাটাগরিতে ৪২ জনকে পুরস্কৃত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন