POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

মোহাম্মদ গোলাম রাব্বী - ঢাকা, বাংলাদেশ | প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৫:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দল দুটি মাঠে নামবে।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য টিভি ও অনলাইনে সরাসরি ম্যাচটি উপভোগ করার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির (BTV) পাশাপাশি বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

টেলিভিশন ছাড়াও ফুটবলপ্রেমীরা মোবাইলে ও অনলাইনে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখতে পারবেন। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির বিনিময়ে স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি (Toffee) ও গ্রামীণফোনের বায়োস্কোপ (Bioscope) অ্যাপে ম্যাচটি সরাসরি দেখা যাবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও (iScreen) থাকছে খেলা দেখার সুযোগ।

এছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স-এর মতো স্পোর্টস অ্যাপ থেকেও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করতে পারবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন