POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাতৃমায়া আবাসিক হোটেল থেকে বৃদ্ধ ইলিয়াস কাজীর মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৪:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে মাতৃমায়া নামের একটি আবাসিক হোটেল থেকে ইলিয়াস কাজী (৬০) নামের এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) বিকালে হোটেলের একটি রুম থেকে পুলিশ বৃদ্ধর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেন। মৃত ইলিয়াস কাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া কাজী বাড়ির বাসিন্দা।

হোটেলের ম্যানেজার রায়হান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় বৃদ্ধ রুম ভাড়া নিতে হোটেলে যান। তখন বৃদ্ধ গুরুতর অসুস্থ ছিলেন। তবে হোটেল মালিক ফারুক হোসেন লিটন বলছেন ভিন্ন কথা। তার দাবী, তিনি রুম ভাড়া নিতে আসলে সম্পুর্ন সুস্থ ছিলেন। এবং রাতে বিষ পান করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সুরতহাল প্রতিবেদন করে মৃতদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন